সরাইলে উন্নয়ন মেলা
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি উন্নয়ন মেলা সফল ভাবে সমাপ্ত হয়েছে। গতকাল সোমবার সকালে ফিতা কেটে মেলার উদ্ভূধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। পরে তিনি মেলার ৩০টি সরকারি ও প্রকল্প ভিত্তিক প্রতিষ্ঠান গুলোর ষ্টল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিন প্রমূখ। মেলায় উপজেলার প্রত্যেকটি দফতরের উন্নয়নমূলক কর্মকান্ড বিভিন্ন ভাবে প্রদর্শন করা হয়েছে।











