বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া টিম খেলতে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রীর আশাবাদ

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা মনে করি, অস্ট্রেলিয়া টিম আসবে ক্রিকেট খেলতে। আমাদের প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক দিকে তাদের জানিয়েছি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বাংলাদেশ সরকার। আশা করি, তারা সন্তুষ্ট। আশা করি, এসব দেখে তারা তাদের সিদ্ধান্ত বদলাবে। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার বিষয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সোয়া ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, ক্রিকেট দলের সফরের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উভয় পক্ষ থেকে এসব  বক্তব্য রাখা হয়। আজ বেলা সোয়া ১১টার দিকে তাদের মধ্যকার এই বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ২৬ সেপ্টেম্বর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিসিবির সভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, নিরাপত্তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্বেগ ভিত্তিহীন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা