,

ভারতে ঈদ জামাত শিয়া-সুন্নি একসঙ্গে

news-image

ভারতের লক্ষেèৗতে শিয়া ও সুন্নি মুসলিমরা প্রথমবারের মতো একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, লক্ষেèৗর ঐতিহ্যবাহী ‘সিবতাইনাবাদ কি ইমামবারা’ মসজিদের মাঠে শিয়া ও সুন্নি মুসলিমরা একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করবে।
সারাবিশ্বে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে এ ‘শোল্ডার টু শোল্ডার’ (এস২এস) উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি। শিয়াদের মসজিদ সিবতাইনাবাদ কি ইমামবারার মাঠে ঈদের ওই জামাত পরিচালনা করবেন একজন সুন্নি ইমাম।
ভারতীয় আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী লক্ষনৌতে এক লাখ ২৫ হাজার শিয়া বসবাস করে। সেখানে সুন্নিদের সংখ্যা এর প্রায় পাঁচ গুণ।
টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুরুতে ইন্টারনেটে (হোয়াটঅ্যাপে) একটি গ্রুপ এ বিষয়ে আলোচনা শুরু করে। পরে এস২এস এ উদ্যোগ নেয়। ইন্টারনেট ভিত্তিক ওই দলটির অন্যতম দুই সদস্য হলেন মোহাম্মদ হায়দার ও আতিফ হানিফ।
 
তারা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, কৃত্রিম বিভাজন ভুলে গিয়ে দুই সম্প্রদায়ের মানুষদের কাছাকাছি আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের ঈদের নামাজ আদায় করার নিয়মে খুব সামান্যই পার্থক্য আছে।
 
ইন্টারনেটভিত্তিক ওই গ্রুপটি বিশ্বজুড়ে পরিচিত শিয়া ধর্মীয় নেতা ইরাকের আল-সাঈদ আলি আল-হুসাইনি আল-সিসতানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাঈদ আলি হোসেইনি খামেনির কাছে এ বিষয়ে অনুমতি চেয়ে পত্র লিখেছিল বলেও জানায় টাইমস অব ইন্ডিয়া।
 
উভয় নেতাই একসঙ্গে নামাজ আদায় করার অনুমতি দেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য এস২এস’র প্রতিনিধিরা লক্ষেèৗর পরিচিত ধর্মীয় নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
 
পত্রিকাটির খবরে বলা হয়, ওই ধর্মীয় নেতারা এ উদ্যোগের প্রশংসা করেছেন। যে উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থনও জানান। এমনকি তাদের একজন মওলানা কালবে সাদিকের ওই ঈদ জামাতে অংশ নেয়ার কথাও রয়েছে।
 
যৌথ জামাতের উদ্যোগ গ্রহণ করা হলেও নামাজের সময় নির্ধারণ করা বেশ কঠিন ছিল। কারণ, সুন্নি মুসলিমরা কেবলমাত্র ঈদের নামাজ শেষ করার পরই কোরবানি দেয়। তাই সকাল সকালই নামাজ শেষ করা হয়। কিন্তু শিয়া মুসলিমদের ক্ষেত্রে এ ধরণের বাধ্যবাধকতা নেই। তাই তাদের নামাজ বেশ দেরী করেই হয়।
 
আতিফ হানিফ বলেন, “সবাই মিলে সমঝোতার ভিত্তিতে নামাজের সময় সকাল ৮টা নির্ধারণ করা হয়েছে।” এ উদ্যোগের পেছনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের হাত নেই বলেও জানান তিনি।
 
শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ই ইসলাম ধর্মের প্রধান পাঁচটি ভিত মেনে চলে। এরপরও প্রতি বছর বিশ্বজুড়ে শিয়া-সুন্নি দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর