বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বাদশাহ হজ পরিদর্শনে

news-image

হাজিদের খোঁজ খবর নিতে বুধবার সন্ধ্যায় মিনায় ছুটে গিয়েছিলেন সৌদি বাদশাহ সালমান। মিনায় হজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বাদশাহ সালমান বুধবার সন্ধ্যায় জেদ্দার মিনা প্রাসাদ থেকে হজ পরিদর্শনে যান বলে স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট। মিনায় তাকে অভ্যর্থণা জানান সৌদি প্রিন্স মুহাম্মদ বিন নায়িফ, উপ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তামন্ত্রী, হজ কমিটির চেয়ারম্যান, উর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।  এসময় তিনি বেশ কয়েকজন ইয়েমেনি হাজিকে সৌদি সরকারের আতিথেয়তা প্রদানের নির্দেশ দেন। ইয়েমেন সরকারের অনুরোধে তিনি এসব হাজিদের সহায়তা দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সৌদি বাদশাহ হজ উদযাপনের জন্য সৌদিতে আগত বিভিন্ন আরব ও মুসলিম দেশের সরকার প্রধানদের শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি তাদের আগাম ঈদুল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন। বৃহস্পতিবার দেশটিতে ঈদ পালিত হচ্ছে।

চলতি মৌসুমে সৌদিতে হজ উদযাপনের জন্য বিশ্বের ১৬৪টি দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ আরাফাত ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়া এবার সৌদি আরব থেকে  হজ উদযাপন করছেন আরো ২ লাখ হাজি।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম