ইয়েমেনে ঈদের নামাজে বোমা হামলা, নিহত ২৯

news-image

ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঈদের নামাজে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালের হামলার এ ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সংবাদমাধ্যম জানায়, ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা আল বিলাইলি মসজিদে জড়ো হলে হামলার এ ঘটনা ঘটে। জোড়া আত্মঘাতী এ হামলায় অনেকেই আহত হয়েছেন।
তাৎক্ষণিক কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। মসজিদ লক্ষ্য করে গত তিন মাসে দেশটিতে এ ধরনের এটি ষষ্ঠ হামলা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান