,

৯ মিনিটেই অবিশ্বাস্য রেকর্ড!

news-image

জার্মানি বুন্দেসলীগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রবার্ত লেওয়ানদোস্কি। মাত্র ৯ মিনিটে ৫ গোল করে ইউরোপের ক্লাব ইতিহাসে রেকর্ড গড়লেন তিনি। গতকাল উল্ফসবুর্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। থিয়াগো আলকানতারার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানদোস্কি। আর মাঠে নেমেই প্রতিপক্ষের রক্ষণ ল-ভ- করে দেন। ৫১ থেকে ৬০- এই ৯ মিনিটের মধ্যে তিনি একে একে পাঁচটি গোল করেন। প্রথম ৪ মিনিটের মধ্যে বুন্দেসলীগার দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। পরে দ্রুতত, ৪ ও দ্রুততম ৫ গোলের রেকর্ড নিজের করে নেন এ স্ট্রাইকার। এটা শুধু বুন্দেসলীগা নয়, ইউরোপের যে কোনো ক্লাবের পক্ষে একজন খেলোয়াড়ের দ্রুততম পাঁচ গোল করার ঘটনা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বুন্দেসলীগায় তিনিই প্রথম তিন গোলের বেশি করলেন। একটুর জন্য আরেকটি রেকর্ড নিজের করে নিতে পারেন নি। জার্মানির বুন্দেসলীগায় এক ম্যাচে সর্বাধিক ৬ গোলের রেকর্ড আছে দিতার মুলারের ১৯৭৭ সালে। ওই ম্যাচে ওয়ের্দার ব্রেমেনকে ৭-২ গোলে হারাতে কলনের হয়ে তিনি জোড়া হ্যাটট্রিক করেন। এছাড়া বায়ার্ন মিউনিখের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করলেন লেওয়ানদোস্কি। এর আগে এই কীর্তি আছে জার্ড মুলার (৩ বার) ও দিতার হোয়েনেসের। রেকর্ড গড়া এই জয়ে বুন্দেসলীগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৬ ম্যাচের প্রতিটি জিতে তাদের পয়েন্ট ১৮। আর ৫ ম্যাচের প্রতিটি জিতে ১৫ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে