,

শরণার্থী প্রশ্নে মতবিরোধ কাটিয়ে ওঠার আশা

news-image

পূর্ব ইউরোপীয় নেতাদের বৈঠক

শরণার্থী প্রশ্নে নিজেদের মধ্যকার তীব্র মতবিরোধ দূর করার লক্ষ্যে পূর্ব ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল সোমবার বৈঠক করছেন। অস্ট্রিয়ার নিকেলসডর্ফে অনুষ্ঠিত ওই বৈঠকের ফল অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি।

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আছড়ে পড়া সবচেয়ে প্রবল শরণার্থী-ঢল সামাল দেওয়ার উপায় খুঁজতে আজ মঙ্গলবারও বৈঠক হবে। বেলজিয়ামের ব্রাসেলসে পূর্বনির্ধারিত আগামীকাল বুধবারের জরুরি সম্মেলনের আগে আজকের আলোচনার টেবিলে বসবেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। আশা করা হচ্ছে, ইউরোপীয় কমিশনের দেওয়া বাধ্যতামূলক কোটা প্রস্তাবের বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠায় আজকের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে।

শরণার্থী প্রশ্নে মতবিরোধ কাটিয়ে ওঠার আশা

এদিকে দীর্ঘ কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে ইউরোপের মাটিতে পা রাখা শরণার্থীদের এক দেশের সীমান্ত থেকে আরেক দেশের সীমান্তে ছোটাছুটি চলছেই। ক্রোয়েশিয়া তাদের ভূখণ্ডে প্রবেশ করা শরণার্থীদের হাঙ্গেরির দিকে ঠেলে দিচ্ছে। হাঙ্গেরি তাদের পথ দেখিয়ে দিচ্ছে অস্ট্রিয়ার দিকে। স্লোভেনিয়াও একই ভূমিকায় নেমেছে। ফলে অস্ট্রিয়ায় নতুন করে শরণার্থীদের প্রবেশ বাড়ছে। শনিবার থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি আশ্রয়প্রত্যাশী মানুষ দেশটিতে পা রাখছে হাঙ্গেরি ও স্লোভেনিয়া থেকে। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রিয়া।pic-11_271454_0

এমন উত্তেজনাকর আবহে গতকালের বৈঠক হওয়ার কথা। বিশ্লেষকদের ধারণা, শরণার্থীদের প্রতি বিমুখ পূর্ব ইউরোপীয় দেশগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যদিও অধিকাংশ শরণার্থীর পছন্দের গন্তব্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গলা মার্কেল রবিবার আবারও ইউরোপীয় দেশগুলোর প্রতি শরণার্থী প্রশ্নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'জার্মানি এ ব্যাপারে সহায়তা করতে আগ্রহী। তবে এ সংকট জার্মানির একার নয়, পুরো ইউরোপের।'

অন্যদিকে শরণার্থী প্রশ্নে নমনীয় আরেক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ ওই দিনই মন্তব্য করেন, অসহায় মানুষের আশ্রয় চাওয়ার অধিকার থেকে ইউরোপীয় কোনো দেশের মুখ ফিরিয়ে নেওয়া উচিত হবে না। সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ