বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ১৩ লাখ একর বনাঞ্চল

news-image

দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের বনাঞ্চল। ওয়াশিংটনসহ ১০টি অঙ্গরাজ্যের ১৩ লাখ একর বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রাজধানী ওয়াশিংটনে দাবানল ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দাবানল মোকাবিলায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০ হাজারেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী মাঠে নেমেছে।

এদিকে শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের ফায়ার সার্ভিস কর্মী পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়ার পর শুক্রবার ওহাইয়ো অঙ্গরাজ্যে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তিন অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছে। এছাড়া দাবানল ঠেকাতে ওয়াশিংটনে ত্রাণ সরবরাহে কেন্দ্রীয় তহবিল ঘোষণা করেছেন ওবামা। দেশটির ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) জানিয়েছে, ওয়াশিংটনসহ অন্যান্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় অগ্নিনির্বাপণ কর্মীদের কাজের সুবিধার্থে আরো লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তর-মধ্য ওয়াশিংটনের ওকানোগান কমপ্লেক্সে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেখানকার পাঁচ হাজার ১০০টিরও বেশি বাড়ি হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এরই মধ্যে সেখানকার অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা