,

চলে গেলেন বাংলাদেশের বন্ধু জগমোহন ডালমিয়া

news-image

না ফেরার দেশে চলে গেলেন জগমোহন ডালমিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বি এম বিরলা হাসপাতালে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী এই ব্যক্তিত্ব। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসিরও সাবেক সভাপতি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে বি এম বিরলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডালমিয়া। অ্যাঞ্জিওপ্লাস্টি (হৃদপিণ্ডের ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক করার চিকিৎসাগত প্রক্রিয়া) করার পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু রবিবার রাতে আকস্মিকই এই সদাশয় ক্রীড়া ব্যক্তিটির মৃত্যুর সংবাদ এসেছে।
পশ্চিম বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়াগুলো জানিযেছে, রবিবার সন্ধ্যা ৬টায় হঠাৎ করেই ডালমিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এ সময় একটি ভয়াবহ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি। যা তাকে শেষ অব্দি ঠেলে দিয়েছে মৃত্যুর দুয়ারে। শত চেষ্টার পরও ডালমিয়ার হৃদপিণ্ড সচল করতে পারেনি চিকিৎসকরা।
উল্লেখ্য, কেবল ভারত নয়, বাংলাদেশেও জগমোহন ডালমিয়া একজন জনপ্রিয় ব্যক্তি। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। তার কারণেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি ভালবাসা প্রদর্শন করে ডালমিয়া পরিচিতি পেয়েছিলেন ‘বাংলাদেশের বন্ধু’ হিসেবে। তার মৃত্যুতে তাই অকৃত্রিম এক বন্ধুকেই হারিয়েছে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে