বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নাসিরদের সিরিজ জয়ের ম্যাচ আজ

news-image

রোববার ফের মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল; স্বাগতিক ভারত ‘এ’ দলের বিপক্ষে। দুই দলের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। ইতোমধ্যে সিরিজে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। ফলে শেষ ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দল দুটি।
সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে বড় ব্যবধানেই হেরেছিল মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। গুরকিরাত সিংয়ের অলরাউন্ড নৈপুণ্যে এই ম্যাচ ভারত ‘এ’ দল জিতেছিল ৯৬ রানে। তবে দ্বিতীয় ওয়ানডেতে নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্স ৬৫ রানের জয় পায় মুমিনুলবাহিনী। ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন নাসির। সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামার আগে দুই দলের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা।
প্রথম ম্যাচে মাত্র ১২৫ রান তুলতেই ভারতের টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গিয়েছিল। অন্যদিকে, মাত্র ৮৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থতা দেখা গিয়েছে রনি তালুকদার, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুমিনুল হকদের ব্যাটে। আগের ম্যাচের মতোই এই ম্যাচেও দলের সংগ্রহে মূল ভূমিকা রেখেছেন নাসির হোসেন ও লিটন কুমার দাস। এই ম্যাচে মাত্র ৮২ রান তুলতেই সাজঘরের পথ ধরেছেন বাংলাদেশের ৫ ব্যাটসম্যান।
ভারত ‘এ’ দল অবশ্য দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের কাছ থেকে তুলনামূলক ভাল সার্ভিস পেয়েছে। তবে দলটির সবচেয়ে বড় তারকা সুরেশ রায়না এই ম্যাচেও ছিলেন ব্যর্থ। রবিবার ম্যাচ খেলতে নামার আগে তাই দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপরই রান করার চাপ থাকছে। সফরে বাংলাদেশের হয়ে বল-ব্যাটে নাসির হোসেনই সবচেয়ে বড় অবদান রেখেছেন এখন অব্দি। সিরিজ নির্ধারণী ম্যাচেও তাই নাসিরের ঘাড়ে থাকছে বাড়তি দায়িত্ব। অবশ্য চাপের মধ্যেই তো নাসির বেশি ভাল খেলেন। দ্বিতীয় ম্যাচে দলকে জেতানোর পর বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বলেছিলেন, ‘জানি কেন; তবে দল যখন চাপে থাকে তখন ব্যাটিং করাটা বেশ ভালই উপভোগ করি আমি। অল্প রানেই ৪-৫ উইকেট পড়ে গিয়েছে; এমন পরিস্থিতিতে ব্যাট করতে বেশ ভালোই লাগে আমার।’

 


সূত্র : বাংলাদেশের খেলা 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা