,

হার্ট অ্যাটাকে দুবাইয়ের প্রিন্সের মৃত্যু, ইউরোপে সীমান্ত থেকে সীমান্তে ছুটছেন শরণার্থীরা

news-image

মাত্র ৩৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন দুবাইয়ের প্রিন্স শেখ রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি ছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জ্যেষ্ঠ পুত্র। তবে দেশটির ক্রাউন প্রিন্স ছিলেন তার ছোট ভাই শেখ হামদান। শেখ রশিদ ছিলেন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বড় স্ত্রীর বড় সন্তান। খেলাধুলার প্রতি তার ছিল ভীষণ আগ্রহ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিনি ছিলেন খুবই দক্ষ। তার মৃত্যুতে দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

ইউরোপে সীমান্ত থেকে সীমান্তে ছুটছেন শরণার্থীরা

ইউরোপের কয়েকটি দেশের সরকার আর কোনো শরণার্থী গ্রহণ করতে রাজি না হওয়ায় আশ্রয়ের আশায় হাজার হাজার দেশান্তরী মানুষ এখন এক দেশের সীমান্ত থেকে অন্যদেশের সীমান্তে ছুটে বেড়াচ্ছেন। ফলে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার শরণার্থীর জীবনে কী ঘটতে চলেছে তা নিয়ে বিভ্রান্তি ও অনিশ্চয়তা বাড়ছে।1442680896_0

হাঙ্গেরির সীমান্ত থেকে যেসব শরণার্থীদের ফিরিয়ে দেয়া হয়েছিল তারা কোনমতে ক্রোয়েশিয়ায় ঢুকতে পারলেও এবার দেশটি সেই শরণার্থীদেরকেই স্লোভেনিয়া আর হাঙ্গেরির দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে হাঙ্গেরি তাদের ঠেলে দিচ্ছে অস্ট্রিয়ার দিকে। গত শুক্রবার থেকে ক্রোয়েশিয়া তাদের দেশে প্রবেশ করা শরণার্থীদের বাস ও ট্রেনে করে হাঙ্গেরির উদ্দেশে পাঠিয়ে দেয়া শুরু করেছে। কোন ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই এসব শরণার্থীদের পাঠাচ্ছে ক্রোয়েশিয়া। এ নিয়ে হাঙ্গেরি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। ক্রোয়েশিয়া জানায়, বুধবার থেকে প্রায় ১৭ হাজারেরও বেশি শরণার্থী প্রবেশের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা এমনটা করতে বাধ্য হচ্ছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো বলেছেন ক্রোয়েশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
 
তিনি বলেছেন, ক্রোয়েশিয়া অভিবাসন প্রত্যাশী এসব মানুষের উপকার করার বদলে তাদের দলে দলে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে, যা কোনভাবে মেনে নেয়া যায় না।
1442680896_1

এদের কোন রেজিস্ট্রেশন হচ্ছে না। এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। তাদেরতো আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে সীমান্ত প্রক্রিয়া চালানো উচিত। বাসে করে শরণার্থীদের তারা আরেক জায়গায় পাঠাচ্ছে এটা তো নীতিমালার বিরোধী। ক্রোয়েশিয়া সীমান্তের ঝুঁকিপূর্ণ ৪১ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসিয়েছে হাঙ্গেরি। শরণার্থী সংকট নিয়ে ইউরোপের দেশগুলো কোনো অভিন্ন অবস্থান নিতে না পারায় প্রত্যেকটি দেশ এখন তাদের নিজেদের মত করেই ব্যবস্থা নিচ্ছে, আর এর ফলে বিভিন্ন দেশের মধ্যে তিক্ততা সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে