,

ওজনের কারণে ১৩০ বিমানবালা ছাঁটাই এয়ার ইন্ডিয়ার

news-image

বহু বছর ধরে এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত মালামাল বহনের জন্য বিমান যাত্রীদের জরিমানা করে আসছে। কিন্তু, অতিরিক্ত ওজনের জন্য বিমানবালা গণছাঁটাই করার নজির বোধ হয় খুব বেশি নেই। ভারতের নামকরা এয়ারলাইন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া প্রায় ১৩০ বিমানবালাকে অতিরিক্ত ওজনের কারণে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে। ছাঁটাইয়ের শিকারদের বেশির ভাগই নারী। গত সপ্তাহের শেষদিকে এয়ারলাইন প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। এ খবর দিয়েছে বৃটেনভিত্তিক অনলাইন দ্য ইন্ডিপেনডেন্ট। রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন কর্তৃপক্ষ বলছিল, নিরাপত্তা সংক্রান্ত কারণে ও ভারত সরকারের সম্প্রতি বেঁধে দেয়া নিয়মের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু, সমালোচকরা একে উদ্ভট ও আপত্তিকরভাবে লিঙ্গ বৈষম্যবাদী ঘটনা বলে মন্তব্য করেছেন। এদিকে এয়ারলাইন কর্তৃপক্ষ ও স্থূলকায় বিমানবালাদের মধ্যে রশি টানাটানি চলছিল ১০ বছর ধরে। তারই সর্বশেষ সংযোজন এ ঘটনা। বিমানবালা পেশায় ২৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৫১ বছর বয়সী নারী শেইলা জোশি বলেছেন, এটা অবিশ্বাস্যভাবে অপ্রত্যাশিত যে কর্মজীবী নারীদের টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, এটা মডেলিংয়ের চাকরি নয়। আমরা এখানে কোন ক্যাটওয়াকে অংশ নিচ্ছি না। ওজনের এ বাধ্যবাধকতা নিষিদ্ধের ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেইলা। কিন্তু, সুপ্রিম কোর্টও তার সে আবেদন আমলে না নিয়ে খারিজ করে দেয়। জোশি বলছিলেন, এখন আপনার ওজন মাত্র ১০ গ্রাম বেশি হলেই, বিদায়। অনেক কসরত করে তার উচ্চতার সর্বোচ্চ ওজনসীমা ১৪০ পাউন্ডের নিচে নিজের ওজনটাকে নামিয়ে এনে চাকরিটা বাঁচাতে পেরেছেন তিনি। জোশির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। এ উচ্চতায় এটাই আদর্শ ওজন। ২০০৬ সালে অতিরিক্ত ওজনের কারণে ৯ নারী বিমানবালাকে বরখাস্ত করেছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই ৯ বিমানবালা আদালতের শরণাপন্ন হলেও, ২০০৮ সালে দিল্লির একটি আদালত এয়ারলাইন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করেই রায় প্রদান করেছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ