,

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আজ

news-image

পৃথক বেতন কাঠামো ও অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনরত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল ১১টার দিকে মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শিক্ষকদের আন্দোলনের সময় মন্ত্রী দেশের বাইরে ছিলেন। তবে তার সঙ্গে কয়েকজন শিক্ষকনেতার যোগাযোগ ছিল। শুক্রবার তিনি দেশে ফেরার পর কয়েকজন শিক্ষকনেতা যোগাযোগ করলে আজ শনিবার বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনেক শিক্ষক নেতা ঢাকার বাইরে থাকায় সভায় উপস্থিত হতে পারবেন না। তাই বৈঠকটিকে অনানুষ্ঠানিক বিবেচনা করা হচ্ছে।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, মন্ত্রী বিদেশে থাকা অবস্থায় টেলিফোন করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। তবে বৈঠক কখন হবে বা হবে কিনা, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, মন্ত্রীর সাথে আমরা আগেও কথা বলেছি। এখনও আমাদের কথা বলা দরকার। তবে চূড়ান্তভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা-হস্তক্ষেপ প্রয়োজন।
 
এদিকে টাইম স্কেল ও ?সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে সরকারি কলেজের শিক্ষদের আন্দোলনও অব্যাহত রয়েছে। আজ শনিবার ও কাল রবিবার সরকারি কলেজগুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে