,

শুক্রবার সিরিজে টিকে থাকার লড়াই

news-image

হার দিয়ে ভারত সফর শুরু করেছিলেন মুমিনুল হক-নাসির হোসেনরা। প্রথম ম্যাচে ভারতের ‘এ’ দলের বিপক্ষে ৯৬ রানের বড় ব্যাবধানে হেরেছিল সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। যদিও দেশ ছাড়ার আগে বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক ও অধিনায়ক মুমিনুল হক ওয়ানডে সিরিজ জয়ের কথা জানিয়ে গিয়েছিলেন।

কিন্তু প্রথম ম্যাচে লিটন কুমার দাস ও নাসির হোসেন ছাড়া দলের আর কেউই বলার মতো ব্যাটিং করতে পারেননি। তাই স্বাগতিকদের ৩২২ রানের জবাবে ৪২.৩ ওভারে ২২৬ রানে দম ফুরিয়ে যায় সফরকারীদের। তাই ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অবশ্যই জিততে হবে মুমিনুল হক অ্যান্ড কোংকে। এর অন্যথা হলে, এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেবে স্বাগতিকরা।

তাই ওয়ানডে সিরিজে সমতায়  ফেরার লক্ষ্যে মাঠে নামবেন মুমিনুল-নাসিররা। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচটিতে বাংলাদেশ ‘এ’ দলে আসতে পারে একটি পরিবর্তন।

প্রথম ওয়ানডেতে ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় গত বুধবার একাদশে জায়গা হয়নি আরেক ডানহাতি পেসার আল আমিন হোসেনের। সাইড স্ট্রেইনে ইনজুরির কারণে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তাসকিন। তার বদলি হিসেবে শুক্রবার ব্যাঙ্গালুরুতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন পেসার কামরুল ইসলাম রাব্বি। হয়তো সিরিজের তৃতীয় ও  শেষ ওয়ানডেতে সুযোগ পেতে পারেন এই ডানহাতি পেসার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুশীলন করেই দিন কাটিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। কোচ হিথ স্ট্রিক ১৪ ক্রিকেটারকে কঠোর অনুশীলন করিয়েছেন এদিন। প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের কথা মাথায় রেখেই মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে মুমিনুল-নাসিরদের।

সিরিজের পরের তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে ২০ সেপ্টেম্বর। এরপর আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ৩ দিনের ম্যাচ, মহিশুরে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কর্ণাটক। আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ ৩ দিনের ম্যাচটি। এ ম্যাচটি ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে মুমিনুলরা।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজিব, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও আল আমিন হোসেন। 

ওয়ানডে ভারত ‘এ’ দল : উন্মুক্ত চাদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, করুণ নায়ার, কুলদ্বীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি,গুরকিরাত সিং মান, রুশ কালারিয়া ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ