,

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন-রাশিয়ার প্রভাব বিস্তারে আমেরিকার উদ্বেগ

news-image

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার। মার্কিন হাউস আমর্ড সার্ভিসেস কমিটির সামনে কথা বলার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
অ্যাডমিরাল লকলিয়ার বলেন, দক্ষিণ চীন সাগরে বেইজিং দূরপাল্লার রাডার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চায়। ওই অঞ্চলে আরো প্রভাব বৃদ্ধির লক্ষ্যেই এ সব করতে চায় বেইজিং। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জগুলোতে বেইজিং’এর আটটি নিরাপত্তা চৌকি  নির্মাণ এবং বিমানক্ষেত্র নির্মাণ তৎপরতার কথাও তুলে ধরেন তিনি।
২০১৩ সালে বেইজিং পূর্ব চীন সাগরের ওপর বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর থেকে চীন-মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে।
এ ছাড়া, ইউক্রেন সংকটকে কেন্দ্র করেও আমেরিকার সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে রয়েছে। অ্যাডমিরাল লকলিয়ার বলেন, গত কয়েক মাস ধরে আমেরিকার উপকূলের কাছে সামরিক মহড়া বাড়িয়েছে রাশিয়া। এ ছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও রাশিয়ার উপস্থিতি বেড়েছে।
মার্কিন সেনা কমান্ডার জানান, প্রশান্ত মহাসাগরের উত্তর উপকূলে কৌশলগত পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা ও ডুবোজাহাজ বহরের উন্নয়ন ঘটাচ্ছে রাশিয়া। এ সব ডুবোজাহাজ আর্কটিক এবং উত্তর-পূর্ব এশিয়ায় তৎপরতা চালায়। রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ