,

আইএস বিরোধী যুদ্ধে আসাদের কোনও ভূমিকা নেই : রাশিয়াকে যুক্তরাষ্ট্র

news-image

ওয়াশিংটন মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বলেছে, ইসলামিক স্টেট(আইএস) গ্রুপের বিরুদ্ধে জোট বাহিনীর হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোন ভুমিকা নেই। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবশ্যই তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে টেলিফোনে আলোচনাকালে সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারো তুলে ধরেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র-দপ্তরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেরি নিশ্চিতভাবে জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদের প্রতি রাশিয়ার অব্যাহত এই সমর্থন দেশটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত করার ঝুঁকি সৃষ্টি করছে এবং জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিন্ন লক্ষ্যকে দূর্বল করছে।’ কেরি দৃঢ়ভাবে বলেন, ‘৬০টিরও বেশি দেশের সমন্বয়ে গঠিত জোটকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছে তাতে আসাদের কোন স্থান নেই। আসাদ কখনই এই জোটের একজন বিশ্বাসযোগ্য সদস্য হতে পারবেন না। আইএসআইএল জঙ্গিদের মোকাবিলায় রাশিয়ার যে কোন গঠনমূলক ভূমিকাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আলোচনাকালে কেরি সামরিক উপায়ে সিরিয়ার সংঘাত নিরসন সম্ভব নয় বলে জানান। শুধুমাত্র আসাদকে সরিয়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব।’ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ