,

অভিবাসী সংকট: সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা হাঙ্গেরির

news-image

অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়ার সাথে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছে হাঙ্গেরি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে নতুন একটি কঠোর আইন পাশ করার পর এই এমন ঘোষণা এলো দেশটির পক্ষ থেকে। গত কয়েক মাস ধরে এই সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, সার্বিয়া সীমান্তের কাটাতার পার হওয়ার চেষ্টাকালে তারা  ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার জরুরি অবস্থা জারি করায়, পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগের ক্ষমতা লাভ করলো পুলিশ। পার্লামেন্টের অনুমতি নিয়ে সেনাবাহিনীও মোতায়েন করতে পারবে হাঙ্গেরি সরকার।
 
কিছুদিন আগে জার্মানি সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয়। তার পর পরই ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ শরণার্থীদের স্রোত ঠেকাতে কঠোর হওয়ার কথা জানায়। এর মধ্যে সীমান্তে সেনা মোতায়েন করার কথা জানায় অস্ট্রিয়া। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে