,

আগামীকাল বাংলাদেশ-ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত বিপক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের মিশন। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ব্যাঙ্গালুরুতে সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।

মমিনুল হকের নেতৃত্বে গত সোমবার ভারত সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সফরের সব ম্যাচ জয়ের কথা জানিয়েছিলেন অধিনায়ক মমিনুল, জয়ের অভ্যাস ধরে রাখতে চাইগাররা।

প্রথম ওয়ানডের পর ১৮ ও ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষেই একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচ খেলবে সফরকারীরা।

কর্ণাটকের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে মমিনুল-নাসিররা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল: মমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ