,

ইতিহাস থেকে দূরেই রয়ে গেল ইংল্যান্ড

news-image

প্রথম দুই ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জয়ের নজির আছে তিনটি- বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ওই কীর্তি ছুঁতে পারল না ইংলিশরা। ওল্ড ট্র্যাফোর্ডে পঞ্চম ওয়ানডেতে তাদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের উৎসবে মেতেছে অস্ট্রেলিয়াই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে জন হেস্টিংস-মিচেল স্টার্কের গতির ঝড়ে শুরুতে এলোমেলো হয়ে পড়ে ইংল্যান্ড। ইনিংসের চতুর্থ বলে জেসন রয়কে এলবিডাব্লিউ করে শুরুটা করেছেন স্টার্ক। এরপর ৯ রানের ব্যবধানে অ্যালেক্স হেলস ও জেমস টেলরকে আউট করেন হেস্টিংস। ২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংলিশদের বিপদ আরো বেড়েছে মিচেল মার্শের ভয়ংকর এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে এউইন মরগান ম্যাচ থেকেই ছিটকে পড়লে। এরপর মিচেল মার্শ ভয়ংকর এক স্পেলে ৪ উইকেট নিলে ওই ধ্বংসস্তূপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। জবাবে ৩১ রানে জো বার্নস ও স্টিভেন স্মিথ ফিরে এলেও অ্যারন ফিঞ্চ-জর্জ বেইলির ১০৯ রানের জুটিতে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।

-ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :- ইংল্যান্ড : ৩৩ ওভারে ১৩৮ (স্টোকস ৪২, রশিদ ৩৫*; মার্শ ৪/২৭)। অস্ট্রেলিয়া : ২৪.২ ওভারে ১৪০/২ (ফিঞ্চ ৭০*, বেইলি ৪১*)। ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সিরিজ : অস্ট্রেলিয়া ৩-২ ব্যবধানে জয়ী।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে