,

ভারত সফরে আত্মবিশ্বাসী বাংলাদেশ ‘এ’ দল

news-image

আত্মবিশ্বাস নিয়েই প্রায় দুই সপ্তাহের সফর সুচি নিয়ে আজ সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মোমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দল।

ভারত সফরে তিনটি ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে মোমিনুলদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। বাকি তিন দিনের ম্যাচটিতে সফরকারীদের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটক।

আসন্ন এই সফরে ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথমবারের মত ‘এ’ দলের নেতৃত্ব দিতে যাওয়া মোমিনুল। নতুন নেতৃত্ব নিয়ে ভারতের মত শক্তিশালী দলের মোকাবেলা করাটা কিছুটা চাপের হলেও বিষয়টিকে আমলে নিচ্ছেননা টাইগার দলের এই ধারবাহিক পারফর্মার।

রোববার মিরপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পর্যায়ের ক্রিকেটে চাপ অবশ্যই থাকবে। আর এই চাপ নেয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে ক্রিকেট না খেলাই ভালো। এটা কোনো গলির খেলা না। জাতীয় দলের খেলা এবং ‘এ’ দলের খেলা। সামান্য চাপ থাকবেই। আমাদের যে জয়ের অভ্যাস তৈরী হয়েছে তা ধরে রাখতে হবে। আর আমরা ধারাবাহিকতাটা হারাতেও চাই না। সফরকালে বিষয়টি সবসময় আমাদের মাথায় থাকবে।’

ভারত সব সময়ই শক্তিশালী ‘এ’ দল গড়ে থাকে। এবারের দলে রয়েছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। তারপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মোমিনুল। কারণ, তার দলেরও অধিকাংশ খেলোয়াড় অভিজ্ঞ। ১৫ সদস্যের দলের ১০ জনেরই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা। মোমিনুল বলেন, ‘আমি মনে করি এটা ভালো হবে। কারণ আমার দলের সবাই পরিপক্ক ক্রিকেটার। অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলের। টিম হিসেবেও খুব ভালো। সব মিলিয়ে ভালো খেলতে পারব। কোচও চান, আমিও চাই, সবার চাওয়াই একটি। আমরা সবাই চাই সবগুলো ম্যাচ জিততে। এর আগে আমরা জাতীয় দল চারটি সিরিজ জিতেছি। এখনও আমাদের সেই প্রত্যাশা। আমরা ওখানেও সিরিজ জিতব ও ভালো ক্রিকেট খেলব।’

তিনি বলেন, ‘আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের পক্ষে সিরিজ জয় করা সম্ভব। আর ওরাও (ভারত) জানে আমরা ভালো দল। বাংলাদেশ ক্রিকেট এখন ভালো ক্রিকেট খেলছে। সবাই খুব ভালো পজিশনে আছে। আমাদের দলে দশ জন টেস্ট খেলোয়াড় আছে। আশা করি ভালো ক্রিকেট খেলব।’

এই সফর আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের কাজে আসবে উল্লেখ করে মোমিনুল বলেন, ‘দুই-তিনমাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের ‘এ’ দলের অধিকাংশ খেলোয়াড়েরই সেখানে খেলার সম্ভাবনা আছে। ফলে এই সফরের মাধ্যমে আমাদের খেলোয়াড়রা ভারত সম্পর্কে বাড়তি ধারণা লাভ করবে। ব্যাটিংয়ের জন্যে ওদের উইকেট বেশ ভালো।’

দল নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোমিনুল বলেন, ‘কোচ, ম্যানেজার আছেন। তারাই পরিকল্পনা ঠিক করবেন। এটা ওদের বিষয়। উইকেটের ওপরও কিছুটা নির্ভর করবে। কি রকম উইকেট বানাচ্ছে তার ওপর একাদশ ঠিক হবে। বোলিং উইকেট হলে একরকম আর ব্যাটিং হলে অন্যরকম।’

দলীয় স্পিন বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমিনুল বলেন, ‘শেষ দুই-তিন সিরিজে নাসির অফ স্পিনার হিসেবে খুব ভালো বল করেছেন। ওটা ভালো ব্যাকআপ দিতে পারবে। আমাদের মাথায় বিষয়টি আছে।

নিজের ব্যক্তিগত পারফর্মেন্স প্রসঙ্গে মোমিনুল বলেন, ‘কোনো সিরিজের আগে সেরকম কোন টার্গেট করি না। আগে যেভাবে খেলতাম সেভাবেই খেলার চেষ্টা করব। দিনে দিনে উন্নতি করার চেষ্টা করব।’ বাসস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ