বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হীরা চুরি করে খেয়ে ফেললেন চীনা মহিলা

news-image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোর সন্দেহে আটক এক চীনা মহিলার অন্ত্র থেকে চোরাই হীরা উদ্ধার করা হয়েছে। অস্ত্রোপচার করে তিন লক্ষ ডলার মূল্যের ওই হীরার খণ্ড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ব্যাংককে দামি অলঙ্কারের একটি প্রদর্শনী থেকে ছয় ক্যারেটের হীরক খণ্ডটি চুরি করে তা পাচারের উদ্দেশ্যে তা গিলে ফেলে ওই মহিলা। চুরির সময় প্রদর্শনীর নিরাপত্তায় ক্যামেরায় তা ধরা পড়লে বিপত্তি তৈরি হয়।
থাইল্যান্ড ত্যাগ করার সময় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে ও তার পুরুষ সহযাত্রীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঐ মহিলা চুরির কথা বার বার অস্বীকার করে। কিন্তু এক্সরে করে দেখা যায় হীরক খণ্ডটি তার পাকস্থলী পেরিয়ে অন্ত্রের ভেতর রয়েছে। বিভিন্ন ওষুধ খাইয়ে হীরক খণ্ডটি বের করার চেষ্টা ব্যর্থ হলে পায়ুপথে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে হীরক খন্ডটি বের করা হয়। বিবিসি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা