বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামর্থ্য ফুরিয়ে আসছে জার্মানির

news-image

রণার্থী সংকট

অভিবাসনস্রোত থামাতে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর বহিঃসীমানার নিয়ন্ত্রণে 'সম্পূর্ণ ব্যর্থ' বলে মনে করছে জার্মানি। অনদিকে দেশটি অভিবাসনপ্রত্যাশীদের স্বাগত জানালেও তাদের আশ্রয়দানে মিউনিখের সামর্থ্য ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জার্মান পুলিশ। এদিকে গত শনিবার সার্বিয়া থেকে সীমান্ত পার হয়ে একদিনে হাঙ্গেরিতে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা রেকর্ড গড়েছে। একদিনেই দেশটিতে ৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পা রেখেছে।  এদিকে গতকাল গ্রিস উপকূলে ১১২ জনকে বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার জার্মানির পরিবহনমন্ত্রী অভিবাসনপ্রত্যাশীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর বহিঃসীমানা নিয়ন্ত্রণে 'সম্পূর্ণ ব্যর্থ' বলেও ইইউর তীব্র সমালোচনা করেন তিনি। তবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দেশে অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের পক্ষে পুনরায় নিজের শক্ত অবস্থানের জানান দিলেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা নিয়ে নিঃসন্দেহ তিনি।


গত শনিবার একদিনেই ১৩ হাজার ২০০ অভিবাসনপ্রত্যাশী জার্মানির মিউনিখে পা রাখে। আরও বেশ কয়েকশ' অভিবাসনপ্রত্যাশী মিউনিখে পেঁৗছানোর কথা। আগামী এক সপ্তাহে দেশটিতে অন্তত ৪০ হাজার অভিবাসনপ্রত্যাশী এসে পেঁৗছাবে বলে ধারণা করছে জার্মানি। অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বর্তমানে সর্বোচ্চ সীমায় পেঁৗছে গেছে বলে মনে করছে মিউনিখ পুলিশ। তবে নতুন আগতদের জায়গা করে দিতে শহরটি থেকে যত দ্রুত সম্ভব পুরনোদের বাইরে পাঠানোর প্রাণপণ চেষ্টা করছে বলেও জানায় তারা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা