বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারাম শরিফে দুর্ঘটনার কারণ জনগণকে জানানো হবে: সৌদি বাদশা

news-image

সৌদি আরবের বাদশা সালমান বলেছেন, মক্কা নগরে পবিত্র মসজিদুল হারাম বা হারাম শরিফে ক্রেন ভেঙে পড়ার কারণ জানা গেলে তা জনগণকে জানানো হবে। এ ব্যাপারে গতকাল শনিবারই তদন্তের নির্দেশ দেন তিনি।
বিবিসির আজকের খবরে জানা যায়, সৌদি সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে বলেছেন, ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। গতকাল শনিবার বাদশা সালমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। হতাহতদের অনেকেই ইরান, তুরস্ক, আফগানিস্তান, মিসর ও পাকিস্তানের নাগরিক।
সৌদি আরবের প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট সুলায়মান বিন আবদুল্লাহ আল আমর বলেন, ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে। ওই জায়গার নিরাপত্তার ব্যাপারেও তাঁদের নজরদারি রয়েছে।
ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তা ইরফান আল আলাওয়ি বরাত দিয়ে জানানো হয়, ওই এলাকায় ১৫টি বড় ক্রেন রয়েছে। সেগুলোতে সংস্কারকাজ চলছে। সৌদি আরবকে নিরাপত্তা নিয়ে আরও ভাবতে হবে।

গত শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ১০৭ জনে দাঁড়িয়েছে। পাল্লা দিয়ে বেড়ে আহত ব্যক্তির সংখ্যাও হয়েছে ২৩৮ জন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে এ তথ্য জানা গেছে। তা ছাড়া, যেসব বাংলাদেশি আহত হয়েছেন, তাঁদের আঘাতও গুরুতর নয়।

বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা ১০৭ জন বলা হলেও মক্কার স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ সংখ্যা ১৫০ থেকে ১৮০ বলছেন। আর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আহত ব্যক্তির সংখ্যা ২৩৮ জন বলে জানিয়েছে। দুর্ঘটনার পরপর নিহত ব্যক্তির সংখ্যা ৮৭ জন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা