,

ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার প্রধান শিক্ষক

news-image

মুম্বাইয়ের আন্ধেরীর শহরতলির এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা্ দায়ের ছাত্রের বাবা-মায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। মুম্বাইয়ের আন্ধেরীর সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের প্রধান শিক্ষক রোজারিও অ্যালফান্সো, তারই স্কুলের ছয় বছরের এক ছাত্রকে বাথরুমের মধ্যে যৌন হয়রানি করে। তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ করে ছাত্রটি। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা হলে, তাকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত ৩১ অগাস্ট।
ছাত্রটির মা জানিয়েছেন, প্রথমে তাঁরা স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলতে। কিন্তু সেখানে গিয়ে তাকে না পাওয়ায়, শিশু হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে একটি মামলা দায়েরও করা হয়। তারপরই ভারতীয় দণ্ডবিধির ৮ নম্বর, যৌন হয়রানির হাত থেকে রক্ষা পেতে শিশু সুরক্ষা আইন বা (পক্সো) ধারায় গ্রেপ্তার করা হয়।

সূত্র: এবিপি আনন্দ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ