ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ হাওর (ধরন্তী) এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয।
নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এতে  প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর।
প্রধান অতিথির বক্তব্যে পবিত্র কর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিকটবর্তী আত্মীয়ের মতো। এই সম্পর্ক দিন দিন আরো সুদৃঢ় হচ্ছে। দু’দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সংস্কৃতি, ক্রীড়া ও বাণিজ্যিক আদান প্রদান আরো বাড়াতে হবে।
নৌকা বাইচ উপলক্ষে ধরন্তি হাওর এলাকায় লাখো জনতার ঢল নামে। বাইচে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশগ্রহণ করে।
পরে নৌকাবাইচ শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। প্রতিযোগীতায় প্রথম হয়েছে সরাইল উপজেলার ক্ষমতাপুরের নৌকা, দ্বিতীয় হয়েছে শাহাজাদাপুরের নৌকা এবং তৃতীয় হয়েছে বুড্ডা গ্রামের নৌকা।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি