,

সিঙ্গাপুরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন দল

news-image

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) নিরঙ্কুশ জয় পেয়েছে। প্রকাশিত ফলাফলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রদেয় ভোটের প্রায় ৭০ শতাংশ পেয়ে পিএপি দেশটির পার্লামেন্টের ৮৯টি আসনের মধ্যে ৮৩টি আসনে জয় পেয়েছে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনেই জয় পেয়েছে দলটি। তবে পিএপি-র এবারের নিরঙ্কুশ জয়ে দীর্ঘকালীন নেতা লি কুয়ান ইউয়ের মৃত্যুজনিত আবেগ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রথমবারের মতো সবগুলো আসনে প্রার্থী দেওয়া বিরোধীদল পিএপি-র অধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর আশা করেছিল। কিন্তু তারা প্রত্যাশিত সাড়া পায়নি। তবে পিএপি-র নির্বাচনের ইতিহাসে এবারই দলটি সবচেয়ে কম ভোট পেয়েছে।


নির্বাচনী বিভাগ জানিয়েছে, ২৪ লাখ ৬০ হাজার ভোটারের মধ্যে ৯৩ দশমিক ৫৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কিছু ব্যতিক্রম বাদে সিঙ্গাপুরে ভোট দেওয়া বাধ্যতামূলক। পিএপি-র প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ-র জ্যেষ্ঠ পুত্র বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুং নির্বাচনের ফলাফলে ‘কৃতজ্ঞ’ বোধ করছেন বলে জানিয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, “আজকের তুলনায় আগামীদিনটি ভালো হবে।” পিএপি-র প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি ছয়টি আসন পেয়েছে। ছোট ছোট আরো কয়েকটি দল নির্বাচনে অংশ নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ