বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির দলে ফেদেরার

news-image

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কাছে টুইটারে শচীন টেন্ডুলকারের আবেদন, 'এই যে কোহলি, আমি খেলতে চাই।' তাহলে কি অবসর ভেঙে ফিরছেন টেন্ডুলকার, আবারও দাঁড়াচ্ছেন বাইশ গজে? একদমই নয়, টেন্ডুলকার আসলে খেলতে চান বিরাট কোহলির টেনিস দলে। টেনিস প্রিমিয়ার লিগের একটি দলের অংশীদার হয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের বাইরে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে একটি দল াফেসি গোয়রা মালিকানায় অংশ আছে কোহলির, এবারে তার পা টেনিস কোর্টে। কোহলির দলে আছেন রজার ফেদেরারের মত তারকা।

টেনিসের প্রতি টেন্ডুলকারের ভালোবাসা মোটামুটি সবারই জানা। ছোটবেলায় তাঁর স্পোর্টিং আইডল ছিল জন ম্যাকেনরো, এই টেনিস তারকার মতোই মাথায় হেডব্যান্ড বাঁধতেন ছোট্ট 'টেন্ডলিয়া'। প্রতিবছর উইম্বলডনের দর্শক আসনে তাঁকে পাওয়া যাবেই। টেন্ডুলকার আসলে খেলতে চান কোহলির টেনিস দলে। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগের (আইপিটিএল) দল কেনায় অংশীদার হয়েছেন কোহলি। ইউএই রয়্যালস ফ্র্যাঞ্চাইজির উদ্বোধনে বৃহস্পতিবার দুবাইতে কোহলি জানান, 'আমি সব সময়ই টেনিস খুব পছন্দ করতাম, আজকে একটা পেশাদার টেনিস লিগ দলের অংশ হতে পেরে আমি আনন্দিত। ইউএই রয়্যালস দলে বেশ ক'জন নন্দিত টেনিস তারকা আছেন এবং আমি টেনিস প্রিমিয়ার লিগে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী।' পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমে অন্য দলগুলো হচ্ছে জাপান ওয়ারিয়র্স, ইন্ডিয়ান এইসেস, ফিলিপাইন মাভেরিকস, সিঙ্গাপুর স্ল্যামারস। ইউএই রয়্যালসের হয়ে খেলবেন সুইস তারকা ও টেনিস কিংবদন্তি রজার ফেদেরারসহ মারিন সিলিচ, আনা ইভানোভিচ, গোরান ইভানিসেভিচ, টমাস বার্দিচের মতো তারকারা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে টেন্ডুলকার খেলতে পারবেন না বলেই মনে করেন কোহলি, তাই তো টুইটারেই উত্তর দিয়েছে, 'আমার মনে হয় না আপনি সেটা পারবেন।' জি নিউজ, টিওআই

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম