বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ ইয়ুথ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়

news-image

কমনওয়েলথ ইয়ুথ গেমস থেকে সাত বছর আগে এসেছিল ব্রোঞ্জ। এবার ব্রোঞ্জের সঙ্গে এলো কাঙ্ক্ষিত প্রথম স্বর্ণপদকও। বৃহস্পতিবার সামোয়া ইয়ুথ কমনওয়েলথ গেমসে আরচারিতে স্বর্ণপদক জিতে লাল-সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশের তীরন্দাজ তামিমুল ইসলাম। রিকার্ভ বো এককে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তামিমুল হারান ভারতের নিশানাথ কুমাওয়াটকে। এছাড়া বালিকা বিভাগে বাংলাদেশের আরেক আরচার নন্দিনী খান স্বপ্না মালয়েশিয়ার মাজলান নুরামনিয়া হানিসসাকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতেন।
কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিতে ১৪ সদস্যের বাংলাদেশ দল পাঁচটি ডিসিপ্লিনে অংশ নিয়ে সফলতার মুখ দেখেছে মাত্র একটিতে। আরচারি ছাড়াও অ্যাথলেটিক্স, বক্সিং, সাঁতার এবং স্কোয়াশ ডিসিপ্লিনে অংশ নিয়েছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা। গেমসে বাংলাদেশের আরচারি ইভেন্টে অংশ নেন তামিমুল ইসলাম, নন্দিনী খান স্বপ্না, অ্যাথলেটিক্সে আশরাফুজ্জামান (১০০ মিটার স্প্রিন্ট) এবং তামান্না আক্তার (১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট), বক্সিংয়ে রস্টকিব শেখ (৫৬ কেজি) এবং রবিন মিয়া (৫২ কেজি), স্কোয়াশ ইভেন্টে সাইফুল মিয়া (একক ও দ্বৈত) এবং রাকিন আজিজ (একক), সাঁতারে আরিফুল ইসলাম (১০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল) এবং সুরাইয়া আক্তার চুমকি (৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল)। এর আগে ২০০৮ সালে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিয়ে ভারোত্তোলন ইভেন্টে বাংলাদেশের হয়ে ফাহিমা আক্তার ময়না ব্রোঞ্জ জিতে এই গেমস থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কমনওয়েলথ ইয়ুথ গেমসে প্রথম স্বর্ণপদক জেতায় বাংলাদেশ আরচারি দলকে অভিনন্দন জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে