,

সিরিয়ায় সংঘর্ষে ১৮ সৈন্যসহ নিহত ৫৪

news-image

সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনই সেনাসদস্য। সংঘর্ষে কয়েক ডজন লোক আহতও হয়েছেন। সেখানে দায়িত্বরত মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এসওএইচআর জানায়, দেশটির পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত একটি এলাকার সরকারি বিমান ঘাঁটির পাশে এ সংঘর্ষ হয়। বিমান ঘাঁটিতে দু’টি গাড়ি বোমা হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় আইএস জঙ্গিরা।

এ সময় সেনাসদস্যরাও প্রতিরোধে এগিয়ে এলে ব্যাপক যুদ্ধ হয়। এতে ১৮ সৈন্য ও ৩৬ জঙ্গি নিহত হয়। ঘাঁটিটি পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শেষ পা রাখার জায়গা ছিল বলেও জানাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি। অবশ্য, হামলার বিষয়ে স্পষ্ট কোনো খবর জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় কোনো সংবাদ বা সম্প্রচারমাধ্যম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে