,

কাঁদতে কাঁদতে বিসিবি ছাড়লেন শাহাদাতের বাবা-মা

news-image

সন্তানের খারাপ খবরে বাবা-মার ঘুম হারাম হবে, অনবরত চোখ বেয়ে নেমে আসবে পানি- এমনটাই স্বাভাবিক। ১১ বছরের গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পলাতক বাংলাদেশ পেসার শাহাদাত হোসেনের বাবা-মাও এর ব্যতিক্রম নন। এমন কাণ্ডে পুরো দেশ এখন তাদের ছেলের বিপরীতে। শাহাদাতকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
কিন্তু ছেলের জন্য তো মন পোড়েই তাদের। তাই তো ঘরে বসে না থেকে আজ বুধবার দুপুরে বিসিবিতে এসেছিলেন শাহাদাতের বাবা-মা। বিসিবির কর্মকর্তাদের সাথে দেখা করেছেন তারা। কিন্তু হয়তো আশ্বাস বা ভরসার জায়গা মেলেনি। তাই কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বিসিবি থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। তবে তাদের সঙ্গে কথা বলা যায়নি।
ছেলের অপরাধের বোঝা মাথায় নিয়ে বিসিবিতে এসেছিলেন শাহাদাতের বাবা-মা। হয়তো শাহাদাতকে বাঁচানোর আঁকুতিই জানিয়ে গেছেন। ক্রিকেট অপারেশন্স বিভাগে যোগাযোগ করেছেন তারা। কিন্তু এ বিষয়ে বিসিবি শাহাদাতকে কোনো ধরণের সাহায্য করবে কি না তা এখনো পরিষ্কার নয়।
বাংলাদেশ দলের ক্রিকেটাররাও শাহাদাতের এমন ঘটনায় ব্রিবত। ঘটনা সত্যি হলে সতীর্থকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার পক্ষে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার তো বলেই দিয়েছেন, 'এতোদিন ধরে ক্রিকেট খেলেও কিছুই শিখল না। দোষী হয়ে থাকলে অবশ্যই ওর শাস্তি হওয়া উচিত।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে