,

এশিয়ার সেরা একাদশে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

news-image

বিশ্বকাপে আকাশ ছোঁয়া সাফল্য। এরপর টানা দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয়। এবার তারই প্রভাব দেখা গেলো এশিয়ার সেরা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ নির্বাচনে। সম্প্রতি খেলাধুলাবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’ এই মুহূর্তে এশিয়ার সেরা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ নির্বাচন করেছে। আর এখানে মূল চমকটাই বাংলাদেশের। এশিয়ার সেরা ১১ জন ক্রিকেটারের মধ্যে পাঁচ জনই বাংলাদেশের।
এই তালিকায় এশিয়ার তিন পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আছেন মাত্র দুইজন করে ক্রিকেটার। জায়গা হয়নি বিরট কোহলি, রায়না, ধোনিদের মতো তারকাদের। সেরা একাদশে ওপেনিং এ শ্রীলঙ্কান তিলাকারাতেœ দিলশানের সঙ্গী হিসেবে আছেন এই মুহূর্তে বাংলাদেশের সেরা ওয়ানডে ব্যাটসম্যান সৌম্য সরকার। এরপর ওয়ান ডাউন পজিশনে রাখা হয়েছে পাকিস্তানের আজহার আলিকে।
মিডল অর্ডারের ব্যাটিং সামলানোর জন্য সেরা পছন্দ তিন বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এর মধ্যে মুশফিকুর রহিমের ওপর আস্থা রাখা হয়েছে উইকেটকিপার হিসেবেও।
সাত নম্বরে পেস বোলিং অলরাউ-ার হিসেবে জায়গা পেয়ছেন শ্রীলঙ্কান অধিনায়ক এঞ্জেলা ম্যাথিউস। আর বোলার হিসেবে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও পেসার মোহাম্মদ শামির সঙ্গে আরও আছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও বাংলাদেশের ‘কাটার’ খ্যাত মুস্তাফিজুর রহমান।
আর এই একাদশের কাউকে অধিনায়ক হিসেবে বেছে না নিলেও শ্রীলঙ্কান অধিনায়ক এঞ্জেলা ম্যাথিউসের অধিনায়কত্বের প্রশংসাও করা হয়েছে এই দলে তাকে রাখার যুক্তি হিসেবে।
স্পোর্টসকিডার এশিয়া একাদশ : তিলাকারাতেœ দিলশান, সৌম্য সরকার, আজহার আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এঞ্জেলা ম্যাথিউস (সম্ভাব্য অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ শামি ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর