বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিতে মজেছেন আজারেঙ্কা

news-image

লিওনেল মেসি ফ্যানক্লাবের নতুন সদস্য হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। মার্কিন গায়ক রেডফু-এর সাবেক বান্ধবী বেলারুশের এ সুন্দরী টেনিস তারকা এখন মজেছেন মেসিতে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেও তার মাথায় শুধুই ঘুরছে মেসি। তার ভাষায়, 'ফুটবল মাঠে মেসি যা করে সেটা এক কথায় অবিশ্বাস্য। আমি ভাগ্যবান একবার বার্সেলোনার স্টেডিয়ামে বসে ওকে খেলতে দেখেছিলাম।'
 
'এলএম টেনের' এই সমর্থক যখনই সময় পান টিভি খুলে মেসি-ম্যাজিক দেখতে বসে যান। আজারেঙ্কা বলেন, 'খুব আফসোস হচ্ছে বলিভিয়ার বিরুদ্ধে মেসির খেলা দেখতে পারলাম না। কারণ এখন একটু ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু পরের খেলাগুলো নিশ্চয়ই দেখার চেষ্টা করব।' মাঠে মেসির নড়াচড়া তার কাছে কোনও ভিডিও গেমের ফুটবলারের মতোই। ২৬ বছরের আজারেঙ্কা বলেন, 'মেসি মাঠে যেমন মসৃণভাবে এগিয়ে যায়, সেটা দুর্দান্ত। ওকে দেখলে মনে হয় ভিডিও গেমের কোনও ফুটবলার।'
 
মঙ্গলবার রাতে মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে এক গোল করে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেলেন 'এলএম টেন'। গত শনিবার বলিভিয়ার বিপক্ষে দু'গোল করার পর মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৪৮।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে