বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরণার্থী বাবা ও শিশুকে সংবাদকর্মীর লাথি! স্তম্ভিত বিশ্ব মিডিয়া

news-image

বিশ্ব মিডিয়ার লজ্জার কারণ হয়ে উঠলেন হাঙ্গেরিয়ান টিভি চ্যানেলের এক নারী ক্যামেরা পারসন। তাকে নিয়ে একটি ছবি প্রকাশ হয়েছে। সেখান দেখা যাচ্ছে, সাংবাদিক এক শরণার্থী ও তার বাচ্চাকে লাথি মেরে ফেলে দিচ্ছেন। এ সময় তার হাতেও টিভি ক্যামেরা ছিল। পরে অবশ্য ক্যামেরা পারসনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরে ওই নারী সাংবাদিকের নাম পেত্রা লাজলো বলে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত টিভি ওই ফুটেজে দেখা যায়, ওই ফটোসাংবাদিক হ্যাঙ্গেরির ইন্টারনেটভিত্তিক এন১টিভি নামের এক টিভি চ্যানেলে কাজ করেন। চ্যানেলটি হাঙ্গেরির ডানপন্থি রাজনৈতিক দল জোব্বিক পার্টির ঘনিষ্ঠ বলেও জানা গেছে।

ওই ফটো সাংবাদিক শরণার্থীদের ছবি তুলতে ছুটে গিয়েছিলেন দেশের দক্ষিণাঞ্চলীয় রোসজকে নামক এলাকায়। সার্বিয়ার সীমান্তের কাছে ওই অঞ্চল দিয়েই হাঙ্গেরিতে প্রবেশ করেন শরণার্থীরা। সেখানে অবৈধভাবে প্রবেশকারী হাজার হাজার শরণার্থীদের ঘিরে রেখেছিল পুলিশ। পুলিশি বেষ্টনি থেকে পালিয়ে আসেন কয়েকজন। কোলে শিশুকে নিয়ে ছুটে বেরিয়ে আসার সময় ওই শরণার্থীকে সজোরে ধাক্কা মারেন পেত্রা। এতে তার কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। মাটিতে পড়ে যান শিশুটির বাবা। পরে ওই ফটো সাংবাদিক আরো এক শরণার্থী শিশুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন।

এন১টিভি-এর এডিটর ইন চিফ জাবোলকস কিসবার্ক তার ফেবুক পেজে লিখেছেন, আমাদের এক সহকর্মী রোজাকি কালেকশন পয়েন্টে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করেছেন। এ ঘটনার কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা