,

ফেসবুকে ‘পুরুষ’ সেজে ‘বান্ধবী’ দখল, ধর্ষণে অভিযুক্ত তরুণী!

news-image

ভরা আদালত কক্ষে দাঁড়িয়ে, বিচারকের উদ্দেশে তরুণী বলছেন, 'এর চেয়ে কোনাে পুরুষ যদি তাঁকে ধর্ষণ করত, তাও ভালো ছিল!' একরাশ হতাশা গলায়। এ যেন তাঁর নারীত্বের চরম অপমান! তরুণী যাঁর প্রেমে পড়েছিলেন, সে যে তাঁর মতোই এক নারী, পুরুষ নয়- সম্পর্ক বিছানায় গড়ানোর আগে অবধি টের পাননি। নকল পেনিস লাগিয়ে, এমন নিখুঁত পুরুষ সেজে সঙ্গ দিয়েছেন, সম্পর্ক বিছানায় নিবিড় হওয়ার আগে, বোঝার উপায়ও ছিল না। মনে হয়েছে, এটাও তো একরকম 'প্রতারণা'ই। তাই বিচার চেয়ে, শেষমেশ শরণাপন্ন আদালতের।

অভিযুক্ত ২৫ বছরের গেইল নিউল্যান্ডের সঙ্গে তরুণীর আলাপ ফেসবুকেই। গার্লফ্রেন্ড পাতাতে ভুয়া প্রোফাইল খোলেন গেইল। ভুয়া নাম 'কি ফরচুন'। অভিযুক্তকে এই নামেই চিনেছেন 'প্রতারিত' তরুণী। দুইজনের সম্পর্ক দানাবাঁধার পর, যুগলে ঘুরতে যান চেস্টারে। মাখোমাখো হয়ে ঘুরে, যখন হোটেলে ফেরেন, বিপত্তি তার পরেই। কামনার উত্তুঙ্গ মুহূর্তে মোহভঙ্গে সময় লাগেনি। চরম হতাশা। যা চাপা রাখতে পারেননি চেষ্টার ক্রাউন কোর্টেও। 'আমি যখন বুঝলাম, আমার বয়ফ্রেন্ড আসলে, পুরুষ নয়, আমারই মতো তরুণী, নিউল্যান্ড, এর পর ঘেন্নায় গা গুলিয়ে ওঠে। মানসিকভাবে অসুস্থ বোধ করি।'
এই ভাষ্য বিচারক শুনছিলেন আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিও সাক্ষাৎকারে। সেখানে সাক্ষীর কথাও ছিল। পরে, ভিডিও লিঙ্কে হাজির হয়ে বিচারক রজার ডটনের প্রশ্নের উত্তর দেন ওই তরুণী। জানান, ২০১১ সালে ভুয়া প্রোফাইল থেকে তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন নিউল্যান্ড। রিকোয়েস্টে উল্লেখ করেন, এক মিউচুয়াল ফ্রেন্ডের সূত্রেই তিনি তাঁকে চেনেন। রিকোয়েস্টে সাড়া না দেওয়ার কিছু ছিল না। ক্রমে প্রেমের সম্পর্ক দানা বাঁধে। এর মধ্যে কয়েকবার প্রেমিক কি-ফরচুনের সঙ্গে দেখাও করতে চান। কিন্তু, প্রতিবারই পাশ কাটিয়ে যান 'কি'। নানা অজুহাতে। ফেসবুক ছাড়া কথা হত ফোনেও। অবশেষে 'বয়ফ্রেন্ড'কে রাজি করাতে পারেন। ২০১৩-র ২২ ফেব্রুয়ারি চেস্টারের ডেনে হোটেলে প্রথমবারের মতো মুখোমুখি হন দুইজনে। কেন এড়িয়ে গিয়েছেন বারবার, সে গল্পও শোনান। জানান, দুর্ঘটনায় পুরুষাঙ্গে চোট লেগেছিল, তার জন্য অস্ত্রোপচারও করাতে হয়। এসব গল্পের পর যুগলে সেক্স করতে গেলে, তরুণী চমকে ওঠেন, দেখেন কি'র পুরুষাঙ্গ আসলে কৃত্রিম। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ