,

শেষ আটে দুই বোন মুখোমুখি

news-image

‘সেরেনা-ভেনাসকে কুর্নিশ করছি। নিজের ভাইয়ের বিপক্ষে কখনই খেলতে পারতাম না আমি’-আবেগী হয়েই বলছিলেন নোভাক জোকোভিচ। পেশাদার জগতে আবেগের দাম নেই। তাই আজ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আরো একবার একে অন্যের মুখোমুখি হচ্ছেন দুই বোন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে সহজ জয় পেয়েছেন দুজনই। শেষ আটে নাম লিখিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, বর্তমান চ্যাম্পিয়ন মারিন সিলিচ, জো উইলফ্রেড সঙ্গাও। তবে মাথার চোটের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছেন কানাডিয়ান টেনিস সেনসেশন ইউজেনি বুচার্ড।

আগের ম্যাচটা তৃতীয় সেট পর্যন্ত খেলতে হলেও গত পরশু চতুর্থ রাউন্ডে ৬-৩, ৬-৩ গেমে মেডিসন কেইসকে বিধ্বস্ত করেছেন সেরেনা উইলিয়ামস। মাত্র ছয়টি ‘আনফোর্সড এরর’ করা সেরেনা দ্বিতীয় সার্ভিসে পয়েন্ট পেয়েছেন ৭০ শতাংশ। ২৩ নম্বর বাছাই ভেনাস উইলিয়ামসও ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন অ্যানেত কনতাভিয়েতকে। এমন দাপটে আজ খেলতে চান সেরেনার সঙ্গেও, ‘আমরা দুজনই প্রস্তুত। আপনি যতই বোনের সঙ্গে খেলুন না কেন প্রস্তুতি নিয়েই নামতে হবে কোর্টে।’ টেনিসে একটা সময় নিয়মিতই ছিল ভেনাস-সেরেনার দ্বৈরথ। এর আগে ২৬ বার মুখোমুখি হয়েছেন দুই বোন, সেরেনা এগিয়ে ১৫-১১ ব্যবধানে। ইউএস ওপেনেই দেখা হয়েছে চারবার, যার দুটি আবার ২০০১ ও ২০০২ সালের ফাইনালে। মাঝখানে ভেনাস ফর্ম হারিয়ে ফেলায় ২০০৯ থেকে কোর্টে বোনের মুখোমুখি হননি টানা চার বছর। তবে এ বছরই উইম্বলডনের চতুর্থ রাউন্ডের পর আজ দেখা হচ্ছে। এএফপি

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ