,

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায়র আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য  মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) থেকে এ মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। ডলারের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনিহা প্রকাশ করছেন।এ বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেলে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার রপ্তানি আয় থেকে বঞ্চিত হবে দেশের ব্যবসায়ীরা।আখাউড়া স্থলবন্দরের কাস্টমস্ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে জটিলতা দেখা দেওয়ায় রোববার (৫ সেপ্টেম্বর) থেকে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ভারতীয় রুপির বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সেদেশের ব্যবসায়ীরা নতুন মূল্য নির্ধারণের দাবি জানিয়ে মাছ আমদানি বন্ধ করে দেয়। তারা ডিডি ও নতুন কোনো এলসিও দিচ্ছে না, ফলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চিতা দেখা দিয়েছে।এ বন্দর দিয়ে প্রতি কেজি মাছ আড়াই ডলারে ভারতে রপ্তানি হয়। ভারতীয়  ব্যবসায়ীরা ডলারের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে মাছের দর নির্ধারণ করতে চান।কিন্তু লোকসানের কথা চিন্তা করে আমরা তাদের দাবি প্রত্যাক্ষাণ করেছি। তবে সংকট নিরসন করতে ভারতীয় ব্যবসায়ীরা আবারো আলোচনায় বসবে বলে জানিয়েছে।আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ডলারের দেশীয় ছোট-বড় মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ