,

ক্রিকেটার শাহাদতের বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

news-image

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় (পেস বোলার) শাহাদত হোসেনের বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের এই গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে শাহাদত বলেছেন, হ্যাপী তাঁর বাসা থেকে পালিয়ে বের হয়ে গেছে। এ ঘটনায় গতকাল তিনি মিরপুর থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক বলেন, গতকাল রাত ৮টার দিকে কালশী এলাকা থেকে পল্লবী থানা পুলিশ হ্যাপী নামে এই গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে। তার চোখের পাশে আঘাতের ফোলা চিহ্ন রয়েছে। শাহাদতের বাসায় মারধর করা হয় বলে মেয়েটি জানিয়েছে। এ ঘটনায় শাহাদত ও তাঁর স্ত্রীকে আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জানতে চাওয়া হলে গতকাল রাতে ক্রিকেটার শাহাদত  বলেন, হ্যাপী তাঁর বাসায় কাজ করত। তাকে মারধর বা নির্যাতনের অভিযোগ সত্য নয়। তিনি জানান, গত শনিবার বিকেলে মেয়েটি তাঁর বাসার সামনে পড়ে গিয়ে আঘাত পায়। এরপর তার চিকিৎসা ও দেখভাল করা হয়। শাহাদত বলেন, 'আজ (গতকাল) সকালে যখন আমি প্রাকটিসের জন্য বাসা থেকে বের হই, তখন হ্যাপী বাসাতেই ছিল। এরপর ১০টার দিকে বাসায় ফিরে জানতে পারি হ্যাপী বাসা থেকে বের হয়ে কোথায় গেছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর থানায় কাজের মেয়ে হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করি।' শাহাদত দাবি করেন, সকালে তাঁর স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। ওই ফাঁকে দরজা খুলে মেয়েটি বাসা থেকে বের হয়ে যায়।
নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন শাহাদত। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, হ্যাপী নামের ওই শিশু মেয়েটিকে গুরুতর আহতাবস্থায় কালশী এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে সেখানে থেকে মেয়েটিকে উদ্ধার করে পল্লবী থানায় আনা হয়। সন্ধ্যার পর ওই মেয়েটিকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।
–  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ