হতাশ নেইমার

news-image

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। নিউজার্সিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে ব্রাজিল। বার্সেলোনার এই ফুটবল সুপারস্টার খেলার প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সাইডবেঞ্চে বসেই। শেষ হওয়ার মাত্র ৮ মিনিট আগে তাকে মাঠে নামানো হয়। বিশ্বকাপের বাছাইপর্বের আগে অনুষ্ঠিত ওই ম্যাচে পরীক্ষামুলক দল গঠন করেন ব্রাজিলের কোচ দুঙ্গা। এতে সুচনালগ্নেই জয়সূচক গোলটি করেন হাল্ক। এর আগে স্বল্প সময়ের সিদ্ধান্তে নেইমারকে একাদশের বাইরে রেখে মাঠে নামানো হয় ব্রাজিলীয় জাতীয় দলকে।
 
নেইমার ইএসপিএন ব্রাজিলকে বলেন, ‘আমি সাইডলাইনে বসে থাকতে অভ্যস্ত নই। এই অভ্যাস আমি গড়তেও চাই না। আমি খেলতে চাই। সব সময় প্রথম একাদশে মাঠে নামার জন্য আমি সব সময় নিজেকে প্রস্তত রাখি।’ খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান