বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাঙালি কন্যার মুকুট জয়

news-image

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় স্টেট পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা খন্দকার। মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় নিউইয়র্কে বিজয়ী হয়েছেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশি কেউ মিস নিউইয়র্ক হলেন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই মধ্যে বেশ কয়েকটি রাউন্ড পেরিয়ে বহু প্রতিযোগীকে পেছনে ফেলে মিস নিউইয়র্ক মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা। আগামী ৯ অক্টোবর মেরিল্যান্ডে মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল পর্বে মৌমিতার প্রতিদ্বন্দ্বী ৫১ জন। চূড়ান্ত রাউন্ডে অর্থাত্ মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ বিজয়ী হতে তাই বাঙালিসহ সবার সমর্থন চেয়েছেন মৌমিতা। নিউইয়র্কের লংআইল্যান্ডের ডিক্সহিলে মা ডিনা খন্দকার ও বাবা খন্দকার মাহবুবের সঙ্গে বসবাস করেন তিনি। মিস ইন্টারকন্টিনেন্টাল মুকুট জয়ী হলেও মৌমিতা একজন চিকিত্সক হতে চান। আর বাংলা গান গাইতেও পছন্দ করেন তিনি। তাছাড়া বিশ্বব্যাপী আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা