বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক টুইটেই রোনাল্ডোর আয় হবে প্রায় তিন কোটি টাকা!

news-image

ক্লাব থেকে আয় কোটি কোটি টাকা। এর সাথে রয়েছে বিভিন্ন পণ্যের দূতিয়ালি করে আয় করার সুযোগ। এবার নতুন আয়ের জায়গা খুলছে রোনাল্ডো-নেইমারদের জন্য। সামাজিক মাধ্যম টুইটারে টুইট করেই নাকি আয় করার সুযোগ রয়েছে তাদের। একটি টুইট করেই নাকি রোনাল্ডো আয় করতে পারেন ২ কোটি ৭২ লাখ টাকা! সম্প্রতি সামাজিক মাধ্যম নিয়ে একটি গবেষণা করেছে অনলাইন প্ল্যাটফর্ম ওপেনডোর্স। ওপেনডোর্স এই গবেষণায় দেখিয়েছে, কেবল এক টুইটারে পোস্ট করেই কোন তারকা কত আয় করে নিতে পারেন। তালিকার শীর্ষে রোনাল্ডো, দ্বিতীয় স্থানে আছেন নেইমার। তিনি নাকি একটি টুইট করেই আয় করতে পারেন ৯৮ হাজার পাউন্ড (১ কোটি ১৬ লাখ টাকা)। তৃতীয় স্থানে আছে ওয়েইন রুনি। তালিকার শীর্ষ দশে আরো আছেন মেসুত ওজিল, রাদামেল ফ্যালকাও, সার্জিও আগুয়েরো, সেস ফ্যাবিগ্রাস, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড। তালিকার সর্বশেষে থাকা হ্যাজার্ডও কেবল একটি টুইট থেকে আয় করতে পারেন ২০ হাজার পাউন্ড (২৩ লাখ ৫০ হাজার টাকা)। এই আয়ের পরিমাণ ধরা হয়েছে অনুসারীর সংখ্যা দিয়ে। তালিকায় নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। কারণ তিনি এখনো টুইটারে অ্যাকাউন্ট খোলেননি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা