বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতুরাসিংহে ইস্যুতে বিসিবি যা বলছেন ?

news-image

প্রধান কোচ মারভান আতাপাত্তু চাকরি ছেড়ে দিয়েছেন। সুতরাং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) যে তাঁর উত্তরসূরির সন্ধানে নেমে পড়বে, সেটিই খুব স্বাভাবিক। এসব ক্ষেত্রে যা হয়ে থাকে, এখানেও তার ব্যতিক্রমী কিছু হচ্ছে না। ইতিমধ্যেই বাতাসে উড়ে বেড়াতে শুরু করেছে সম্ভাব্য কয়েকজন কোচের নাম। সে দেশের সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে এসএলসির পছন্দের তালিকায় নাকি আছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তির ১৪ মাস পার করা এ লঙ্কানের সঙ্গে উড়ছে দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ডের নামও। যদিও সেই নামটি নিয়ে মাথাব্যথার কিছুই নেই বিসিবির। অবশ্য ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমান এখনই আক্রান্ত হতে চাইছেন না হাতুরাসিংহের এসএলসির আগ্রহের তালিকায় থাকার খবরেও, 'শ্রীলঙ্কান পত্রপত্রিকায় কার কার নাম এসেছে, তাতে আমাদের মাথাব্যথার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না।'

আপাতত তিনি এ রকমই আশা করতে চান, 'আমাদের সঙ্গে হাতুরাসিংহের দুই বছরের চুক্তি আছে। যেটা শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। কাজেই আশা করব, মেয়াদ শেষ হওয়ার আগে তিনি অন্য রকম কিছু ভাববেন না।' যদিও দুই পক্ষের জন্যই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও উন্মুক্ত থাকে। সেটির সুযোগ হরহামেশা নিতেও দেখা যায় অনেককে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রস্তাব লোভনীয় হলে সেটি লুফে নেওয়ার ইচ্ছাও তো জাগতে পারে হাতুরাসিংহের, যাঁর অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ। এমন সময়ে কোচের সম্ভাব্য গন্তব্য পরিবর্তনের সংশয়ে অবশ্য পড়তে চাইছেন না নাঈমুর। এমনকি প্রধান কোচের সঙ্গে আগ বাড়িয়ে এ বিষয়ে আলাপে যেতেও ভীষণ অনাগ্রহী বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, 'কোচ তো আমাদের এমন কিছু এখনো বলেননি। তাহলে আমরা তাঁর সঙ্গে এটি নিয়ে কথা বলতে যাব কেন? আমরা তখনই এ বিষয়টির মধ্যে ঢুকব, যখন কোচ এসে বলবেন তিনি চলে যেতে চান বা তাঁর কাছে ভালো কোনো প্রস্তাব আছে। কিন্তু তিনি আমাদের তেমন কিছু না বলা পর্যন্ত আলোচনার কোনো সুযোগ দেখছি না।'

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে