,

ইস্ট রিভারে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের রিভারক্রুজ

news-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট রিভারে অনুষ্ঠিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের রিভারক্রুজ। বর্ণিল এ আয়োজনে নিউইয়র্কে কর্মরত গণমাধ্যম কর্মী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রিভারক্রুজ চলকালে তাদের উপস্থিতিতে ব্যতিক্রমী আয়োজন ছিল ‘মিডিয়া ও কমিউনিটি’ শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি ও বাংলা মিডিয়ার সম্পর্ক আঙ্গাঅঙ্গি ও অবিচ্ছেদ্য বলে অভিহিত করেন। প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে মিডিয়ার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মিডিয়ায় পেশাদারিত্ব সৃষ্টি ও বজায় রাখতে কমিউনিটির নেতা-ব্যবসায়ী, সুধী ও বোদ্ধা পাঠকের দায়িত্বশীল ভূমিকাও অপরিহার্য বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। বক্তারা বাংলাদেশি কমিউনিটিকে মূলধারায় স্থান করে নিতে এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ রচনায় সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। বক্তব্য রাখেন, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক লাবলু আনসার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ।

এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ রহমান মান্নান, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ। আরো ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, লোকসঙ্গীত শিল্পী বীণা মজুমদার, শাহ মাহবুব ও শারমিন দিনার।

রিভারক্রুজটি গণমাধ্যম কর্মী, তাদের পরিবার ও অতিথিদের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে