,

সড়ক দূর্ঘটনা—মাকে খুঁজতে গিয়ে লাশ হলো শিশু ফেরদৌস!

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : হতভাগ্য শিশুটির নাম ফেরদৌস (০৮)। বাবা লিয়াকত আলী একজন রিকশা চালক। মা শাহারা খাতুন হোটেলে ও অন্যের বাড়িতে কাজ করেন। মাকে খুঁজতে গিয়ে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে লাশ হলো শিশু ফেরদৌস। মায়ের সাথে তার আর দেখা হলো না। নির্মম এ ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেরদৌসের বাড়ি মহাসড়কের পাশে শাহবাজপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাল মিয়ার পাড়ায়। বাবা চলে গেছেন রিকশা চালাতে। মাকে বাড়িতে না পেয়ে শিশু ফেরদৌস চলে আসে মহাসড়কে। মাকে খুঁজতে সে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বেপরোয়া গতিতে এসে ফেরদৌসকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন সাথে সাথে মহাসড়ক বন্ধ করে দেয়। সরাইল থানা ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর মহাসড়ক উম্মুক্ত হয়। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এনা পরিবহনের গাড়ি গুলো সব সময় এ সড়কে কোন কিছুর তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে চলে। এ গাড়ির চালক গুলো স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের রাস্তা পাড়াপাড়ে কোন গুরুত্ব দেয় না। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ