,

ইরানের সঙ্গে সমঝোতায় সিনেটের সমর্থন

news-image

চুক্তির সমর্থনে ভোট দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিতে চুক্তির প্রক্রিয়া চালানো জন্য সিনেটে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ৩৪ জন সিনেটরের ভোট পেয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

ফলে বিরোধী রিপাবলিকান পার্টির সদস্যরা চুক্তি আটকে দেয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পাচ্ছেন না।এই চুক্তির অধীনে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে সম্মতি দিয়েছে। এ বিষয়ে এ মাসের শেষের দিকে কংগ্রেসে ভোট গ্রহণ হবে। যদিও এখনো যুক্তরাষ্ট্রের কংগ্রেস আপত্তি তুলতে পারে, কিন্তু সিনেটের এই সমর্থনের কারণে প্রেসিডেন্ট ওবামা সেই আপত্তি নাকোচ করতে পারবেন। ভোটের আগে দুইপক্ষেই ব্যাপক প্রচারণা চালানো হয়। চুক্তির সমর্থনে ভোট দেয়ার জন্যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অন্যদিকে চুক্তির বিপক্ষে ভোট দিতে তদবির করে ওয়াশিংটনের ইজরায়েলপন্থি লবি।ইরানের সাথে ওই সমঝোতার প্রক্রিয়া শুরু হয় ২০০৬ সালে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের সঙ্গে জার্মানিও আলোচনায় অংশ নেয়। এ বছরের জুলাই মাসে চূড়ান্ত সমঝোতা হয়। এই সমঝোতার ফলে ইরান তার পারমানবিক কর্মসূচি সীমিত করবে এবং এর পরিবর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ