বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি ঘণ্টায় ১০০ অবৈধ অভিবাসী ঢুকছে জার্মানিতে

news-image

জার্মানিতে প্রতি ঘণ্টায় ১০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছে। আজ (বুধবার) সকালের দিকে জার্মানির মিউনিখ শহরে এ ঘটনা ঘটেছে। জার্মানির ফেডারেল পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতি ঘণ্টায় গড়ে ১০৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশী জার্মানিতে ঢুকেছে। মঙ্গলবার জার্মানিতে পৌঁছেছে মোট ৩,৭০৯ জন। সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন যে সংখ্যায় অভিবাসন প্রত্যাশী ঢুকছে তার চেয়ে এটি ছিল দ্বিগুণ। হাঙ্গেরি ও অস্ট্রিয়া থেকে ট্রেনে করে মিউনিখ শহরেই বেশি লোকজন যাচ্ছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ।

জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে জনবহুল ও বড় অর্থনীতির দেশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে উদ্বাস্তু প্রবেশের ঢল নেমেছে। চলতি বছর এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার অভিবাসন প্রত্যাশী জার্মানিতে ঢুকেছে বলে দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ। গত বছর জার্মানতে অবৈধ অভিবাসী ঢুকেছে ৫৭,০০০। – সূত্র : আইআরআইবি

 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম