শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধন হল আইসিআরসি ক্রিকেট টুর্নামেন্ট

news-image

প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন, প্রতিবন্ধিতা প্রতিভা বিকাশের বাধা হতে পারে না। আজ বুধবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী পাঁচ জাতির এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা দিয়ে টুর্নামেন্ট মাঠে শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের অপর তিন দল হলো ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছেই শেখ হাসিনা পাঁচ দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কদের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “প্রতিবন্ধী জনগণ সমাজের সকল স্তরে অবদান রাখছে। ক্রিকেটও তার ব্যতিক্রম হতে পারে না।
“তারা কেন বাইরে পড়ে থাকবে? তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।