,

ছিটকে গেলেন ইভানোভিচ

news-image

ইউএস ওপেনের দু'বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে ভড়কে দিয়েছিলেন ক্রোয়াট টিনএজার বোর্ন কোরিচ। ১৮ বছর বয়সী এ ক্রোয়াটের বিপক্ষে প্রথম রাউন্ডের বাধা টপকাতে চার সেট খেলতে হয়েছে নাদালকে। নাদাল বেঁচে গেলেও নারী তারকা আনা ইভানোভিচ প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন। গতবারের রানারআপ কেই নিশিকোরিও প্রথম রাউন্ডে হেরে গেছেন। তবে তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, পুরুষ শীর্ষ বাছাই নোভাক জকোভিচ সহজেই প্রথম রাউন্ডের বাধা টপকেছেন। সময়টা এখন মোটেই ভালো যাচ্ছে না সার্ব সুন্দরী আনা ইভানোভিচের। সপ্তম বাছাই এ তারকা প্রথম রাউন্ডে ৩-৬, ৬-৩ ও ৩-৬ সেটে হেরে গেছেন স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভার কাছে। ২০০৯ সালের পর ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ইভানোভিচ। র‌্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা ক্যারোলিনা পিসকোভা, কার্লা সুয়ারেজ নাভারোও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন। তবে শিরোপাধারী সেরেনা মাত্র ৩০ মিনিটে গুঁড়িয়ে দিয়েছেন রাশিয়ার ভিতালিয়া দায়াচেঙ্কোকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট ৬-০-তে জেতার পর দ্বিতীয় সেটে ২-০-তে এগিয়ে গিয়েছিলেন সেরেনা। তখনই পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন। এত সহজে প্রথম রাউন্ডের বাধা পেরোনোর পর শীর্ষ বাছাই এ তারকা বলেন, 'যদি আমি মাথা ঠাণ্ডা রাখতে পারি এবং নিজেকে সুখী রাখতে পারি তাহলে আমার মনে হয় না সামনে এগিয়ে যেতে কোনো সমস্যা হবে।' ৩৩ বছর বয়সী এ আমেরিকান একটি ইতিহাসের পেছনে ছুটছেন। এক ক্যালেন্ডার ইয়ারে চারটি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড আছে একমাত্র জার্মান তারকা স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালে বছরের সবক'টি গ্র্যান্ডস্লাম জিতেছিলেন তিনি। এবার সেরেনা যদি ইউএস ওপেন জিততে পারেন তাহলে তিনি হবেন বছরের চার ইউএস জয়ী দ্বিতীয় নারী। পুরুষ শীর্ষ বাছাই নোভাক জকোভিচও জিতেছেন বেশ দাপটের সঙ্গে। ব্রাজিলের হোয়াও সুজাকে মাত্র এক ঘণ্টা এগারো মিনিটে ৬-১, ৬-১ ও ৬-১ সেটে হারান তিনি। তবে হেরে গেছেন এশিয়ার নাম্বার ওয়ান নিশিকোরি। গতবারের রানারআপের বিদায়ে সুবিধা হয়েছে জকোভিচের। সেমিতে দু'জনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। বেশ ফর্মেও ছিলেন নিশিকোরি। তবে গতবার ফাইনালে উঠলেও শেষ পাঁচ বছরে তিনবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন জাপানি এ তারকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ