,

সরাইলের বিশ্বরোড মোড়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মালিক শ্রমিকরা। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা গাড়ি ভাংচুর করে। এ সময় মহাসড়কের তিন দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। অটোরিকশা শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় মহাসড়কে সরকার অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বেকার হয়ে পড়েছে স্থানীয় কয়েক হাজার শ্রমিক। বেকায়দায় পড়েছেন সর্বস্ব শেষ করে অটোরিকশা ক্রয় করা মালিকরা। গত কয়েকদিন ধরে কুট্রাপাড়া মোড় থেকে মহাসড়কের বিশ্বরোড মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে অটোরিকশা চলাচলে ছিল শিথিলতা। ফলে জেলা সদরে যাতায়তে কিছুটা স্বস্থ্যিতে ছিল সরাইল-নাসিরনগরের কয়েক হাজার মালিক শ্রমিক ও সাধারন যাত্রীরা। হঠাৎ করে গত সোমবার থেকে জেলা সদরে প্রবেশের ওই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। দূর্ভোগ বেড়ে যায় যাত্রীদের। ফুঁসে উঠে মালিক শ্রমিকরা। গতকাল সকালে বিশ্বরোড সরাইল ও নাসিরনগরের মালিক শ্রমিকরা এ সড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে। তারা বিশ্বরোড মোড়ে ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। নন্দনপুর এলাকায় যাত্রীবাহী একটি লোকাল বাস ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট ও চট্রগ্রাম- ময়মনসিংহ সড়কের তিনদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাধ্য হয়ে অনেক যাত্রী পায়ে হেঁটে জেলা শহরের দিকে যেতে দেখা যায়। সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জেলা অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দেও সাথে মুঠোফোনে কথা বলে শান্তনা দিলে অবরোধ প্রত্যাহার করে তারা। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ