,

মামুনুলরাও পাচ্ছেন প্রবাসীদের

news-image

এক দেশ থেকে আরেক দেশে গেলে শুরুতেই ক্ষাণিকটা মানিয়ে নিতে কষ্ট হয়। সেখানকার আবহাওয়া পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে নিতে সময় লেগে যায়। একজন সাধারণ মানুষের পক্ষে সমস্যা তো থাকেই। আর ফুটবলাররা তো সেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। পার্থে বাংলাদেশের মতো তীব্র গরম নেই। ঠাণ্ডা বাতাস। কখনো বৃষ্টিও হচ্ছে। এটাকে উপভোগ করছেন দলের ইউরোপে জন্ম নেয়া কোচ লুডভিক ডি ক্রুইফ। বাংলাদেশের ফুটলারদের জন্য আবহাওয়াটা পরিচিত না। হাতে মাত্র চার দিনও না মানিয়ে নেয়ার সময়। তারপরও খেলতে হবে। কারণ এটা ফিফার নিয়মেই হচ্ছে।
 
 ব্রাজিল বিশ্বকাপে খেলে আসা দেশের বিরুদ্ধে বাংলাদেশের ফুটবল দল লড়াই করবে। যাদের ফুটবল উন্নত ফুটবল দেশের চেয়ে অনেক পিছিয়ে। লড়াই করতে হবে বাংলাদেশকে। কঠিন ম্যাচই না অসম্ভব একটা ম্যাচও হতে পারে। ম্যাচ জয়ের কথা ভাবা সেটা তো দূরের কথা। ম্যাচটায় হারের ব্যবধান কি হতে পারে তা নিয়েই ফুটবল সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা। তাই বলে হতাশায় মুখ ঘুরিয়ে রাখেনি অস্ট্রেলিয়ার ফুটবল দর্শক। বাংলাদেশি দর্শকরা মামুনুলদের অনুশীলনে যাচ্ছেন মাঠে। কেমন করছে তা দেখতে অনেকেই পরিবার নিয়েও অনুশীলন দেখতে যাচ্ছেন। মাঠের চার পাশে প্রবাসী বাঙালিদের ভিড় মামুনুলদের ভুলিয়ে দেয় তারা দেশের বাইরে। স্পিড বাড়িয়ে দেয় আরো কঠোর অনুশীলনের। আরো বেশি মনযোগের। অনেক দর্শক হোটেলে গিয়েও ভিড় করছেন। নিজের দেশের ফুটবলাররা খেলতে এসেছেন। আগ্রহভরেই তাদের কাছে গিয়ে কুশল বিনিময় করছেন। ছবি তুলছেন। প্রবাসীদের এমন আগ্রহ মামুনুল, হেমন্ত, সোহেল রানা, জাহিদদের আরো ঝেরে উঠার তাগিদ দেয়। ভালো করেই  কিছু একটা করে দেখানোর তাগিদ অনুভব করেন খেলোয়াড়রা। আগামী বৃহস্পতিবার পার্থের সময় সন্ধ্যা ৭টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ফুটবল ম্যাচ। 
 
গতকালই পৌঁছেছেন ক্রুইফের সহকারী সাইফুল বারী টিটু। কাজ শুরু করেছেন দলের সাথে। পার্থের সকার ক্লাবের ডরিয়েন গার্ডেনের মাঠে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন করিয়েছেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। ট্যাকটিক্যাল অনুশীলনই করাচ্ছেন ক্রুইফ। কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে হলে কিছু কৌশল ব্যবহার করতে হবে। সেটা কি হতে পারে তা নিয়েই ক্রুইফের মাথা ব্যথা। ডিফেন্ডার আবাহনীর নাসিরুল ইসলাম নাসির, শেখ রাসেলের তপু বর্মন, আতিকুর রহমান মিশু, শেখ জামালের ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ মুন্না এবং লিংকনকে নিয়ে রক্ষণ প্রাচীর গড়ে তোলার চেষ্টা ক্রুইফের।
 
গোলকিপিং কোচ জার্মানী ক্রিশ্চিয়ান শোয়েচলারকে একটু বেশি খাটতে হচ্ছে। গোলকিপার শেখ জামালের শহিদুল আলম সোহেল, মুক্তিযোদ্ধার রাসেল মাহমুদ লিটন, মোহামেডানের আশরাফুল ইসলাম রানাকে নিয়ে ঘাম ঝরাচ্ছেন মাঠে। পার্থের সকার ক্লাবের ডরিয়েন গার্ডেনের মাঠে বাংলাদেশের ফুটবলাররা যখন অনুশীলনে তৈরি হচ্ছেন। তখন পার্থের নিব স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ফুটবল দল ব্যস্ত অনুশীলনে। অজি গোলকিপার রায়ান চোট পেয়ে মাঠের বাইরে। তাকে বাংলাদেশ শিবিরে এতটুকু দুশ্চিন্তা কমছে না। কারণ অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশের চেয়ে যেকোনো শক্তিতে এগিয়ে। এটা যে কোনো ফুটবল দর্শকই বুঝেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ