,

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

news-image

নতুন অধিনায়ক তিনি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছেন। পারফর্মার অধিনায়ক হওয়ার টার্গেট। স্টিভেন স্মিথ পারফর্ম করলেনও। ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ব্যাটকে করেছিলেন তরবারী। বিশাল টার্গেটটাকে স্পর্শ করার সম্ভাবনা ধরে রেখেছিলেন। কিন্তু ৯০ রান করে তার বিদায়ের পর শেষ ওভারে তিন উইকেট হারালো অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর ম্যাচটা মুহূর্তে ঘুরে যায় ইংল্যান্ডের দিকে। আর অস্ট্রেলিয়ার প্রায় জিতে যাওয়া ম্যাচকে ইংল্যান্ড জিতে নেয় ৫ রানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করেছিল ইংল্যান্ড। বিরাট এক চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। সেই চ্যালেঞ্জ তারা ভালোভাবেই নিয়েছিল। কিন্তু শেষ হাসিটা তাদের হয়নি। ইংলিশরা তুলে নিয়েছে আরো উজ্জীবিত হওয়ার মতো জয়। দুই দলের মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের শেষ হাসি ইংলিশদের।
১৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। মনে হচ্ছিলো, বিপর্যয়ে পড়তে যাচ্ছে তারা। কিন্তু অধিনায়ক ইউইন মরগ্যানের সাথে মঈন আলীর জুটিটা দারুণ জমে ওঠে। এই দুজনে মিলে হতাশ করেছেন অস্ট্রেলিয়ান বোলারদের। অস্ট্রেলিয়া ৮ বোলার ব্যবহার করেছে এই ম্যাচে। কিন্তু সাফল্য মিলছিল না মোটেই। শেষ পর্যন্ত ১৭তম  ওভারে মরগ্যান হন কল্টার নাইলের শিকার। আউট হওয়ার আগে তৃতীয় উইকেটে মঈনের সাথে রেকর্ড ১৩৫ রানের জুটি (ইংল্যান্ডের চতুর্থ সেরা জুটি) গড়েছেন মরগ্যান। এমন একটা জুটি পেলে সেই দলের আরে কি লাগে! ৩৯ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৭৪ রান করেছেন মরগ্যান। মরগ্যান বিদায় নিলেও টিকে ছিলেন মঈন। অপরাজিত থেকে যান তিনি ৪৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করে।


ওভার প্রতি ৯.১০ গড়ে রান করেছে ইংল্যান্ড। এই রান শুরু থেকে শেষ পর্যন্ত করে চলা কঠিন। সেই কঠিন কাজের শুরুতে অস্ট্রেলিয়া খেল ধাক্কা। ১২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ওয়ার্নার (৪) ও ওয়াটসন (৮) সুলভে শিকার হয়েছেন। কিন্তু এরপর রুখে দাঁড়ান স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ঝড়ের গতিতেই রান আসতে থাকে। ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়ে। বাড়তেই থাকে। যখন কেউ থামাতে পারছে না এই জুটিকে, তখন ম্যাচের মোড় ঘুরানো আউটটি করেন মঈন আলী। ১১২ রানের তৃতীয় উইকেট জুটিটা কাটা হয়ে ক্ষত করেছে ইংল্যান্ডের শরীরে। ৩২ বলে ৪৪ রান করে আউট ম্যাক্সওয়েল। মঈনের বলে গুরুত্বপূর্ণ একটি ক্যাচ নিয়েছেন বেন স্টোকস। মিচেল মার্শ ওখান থেকে ম্যাক্সওয়েলের ভূমিকা পালন করার চেষ্টা করেন। কিন্তু ১৩ রান করে আউট তিনি। সব দায়িত্ব ছিল স্মিথের। দলকে ম্যাচ জিতিয়ে ফেরার দায়িত্ব। কিন্তু ৫৩ বলে ৭ বাউন্ডারি ও চার ছক্কায় ৯০ রান করে উইলির শিকার হয়েছেন তিনি। এখান থেকেই ম্যাচটা নিজেদের করে নিয়েছে ইংলিশরা। শেষ ওভারে স্টোকস দুটি রান আউটে রেখেছেন ভূমিকা। আর শেষ ওভারে তিনটি আউটের কারণে একটুর জন্য জয়ের বন্দরে পৌঁছানো হয়নি অস্ট্রেলিয়ার। অল রাউন্ড নৈপুণ্যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মঈন আলী।      

–  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ